প্রিয় SSC 2026 বোর্ড পরীক্ষার্থী বন্ধুরা,
খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের SSC বোর্ড পরীক্ষা। আর বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির মাধ্যমে তোমরা পদার্পণ করবে শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কলেজ লাইফে। শিক্ষাজীবনের এই ধাপেই মূলত তৈরি হয় একজন শিক্ষার্থীর প্রস্তুতির মজবুত ভিত্তি। তাই এই ধাপে ভালো ফলাফল অর্জনে অগ্রগামী প্রস্তুতির কোনো বিকল্প নেই। কেননা তোমরা সবাই জানো, HSC-এর বিশাল সিলেবাস কাভার করার জন্য তুলনামূলক খুবই কম সময় পাওয়া যায়। বিশেষ করে, SSC বোর্ড পরীক্ষার রেজাল্টের পর কলেজ ভর্তির প্রক্রিয়া এবং ক্লাস শুরু হতেই একাদশ শ্রেণির অনেকটা সময় কেটে যায়। অথচ একাদশ শ্রেণির প্রস্তুতিই মূলত দ্বাদশ শ্রেণির ভিত্তি হিসেবে কাজ করে। আর HSC বোর্ড পরীক্ষা যেহেতু একাদশ শ্রেণি এবং দ্বাদশ শ্রেণি দুই সিলেবাসের উপরেই হয়ে থাকে, তাই বোর্ড পরীক্ষায় ভালো করতে আগে থেকেই একাদশ শ্রেণির প্রস্তুতি এগিয়ে রাখতে হবে।
আবার HSC-এর তুলনায় SSC-তে অনেক বিষয় সংক্ষেপিত থাকে, ফলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কনসেপ্টগত দিক থেকেও তোমাদের অনেকটা ঘাটতি থেকে যায়। এছাড়া HSC বোর্ড পরীক্ষার রেজাল্ট যেহেতু মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সহ সকল ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে SSC’26 বোর্ড পরীক্ষা পরবর্তী সময়কে অফলাইন সার্ভিসের সমন্বয়ে সর্বোচ্চ কার্যকরী করে, তোমাদের অগ্রগামী প্রস্তুতি নিশ্চিত করতে উদ্ভাস এর আয়োজন “HSC 1st Year এডভান্স প্রোগ্রাম (Pioneer Batch) [Offline]”। যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান; এই চারটি বিষয় পরিপূর্ণভাবে গুছিয়ে পড়ানো হবে। যার মাধ্যমে তোমরা পর্যাপ্ত সংখ্যক ক্লাস, পরীক্ষা এবং ম্যাটেরিয়ালস সহ অনন্য সব সেবার মাধ্যমে নিজেদের সময়কে যেমন কাজে লাগাতে পারবে পাশাপাশি অন্যদের থেকে নিজেকে একধাপ এগিয়েও রাখতে পারবে।
✮ কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:
প্রিন্টেড প্যারালাল টেক্সট
৪টি বিষয়ের মোট ৮টি (২ খণ্ডে) বিষয়ভিত্তিক প্যারালাল টেক্সট প্রদান করা হবে। এই বইগুলো HSC বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে যেমন কার্যকরী তেমনি HSC পরবর্তী মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/ভার্সিটি 'ক' ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীকে এগিয়ে রাখবে।
মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক
প্রতিটি ক্লাস বুয়েট, মেডিকেল ও ঢাবি'র মেধাবী ও অভিজ্ঞ ভাইয়া/আপুদের দ্বারা সরাসরি/স্মার্টবোর্ডের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও বোর্ড পরীক্ষা পর্যন্ত শিক্ষার্থীর আইডিতে সংরক্ষিত থাকবে।
ডেইলি MCQ এক্সাম
আগের দিনের ক্লাসের উপর পরের দিন অফলাইন/অনলাইনে বোর্ড স্ট্যান্ডার্ড ডেইলি MCQ এক্সাম অনুষ্ঠিত হবে। মূল্যায়ন শেষে এনালাইসিস রিপোর্টের মাধ্যমে শিক্ষার্থী নিজের ভুলগুলো শুধরে নিতে পারবে।
অধ্যায় শেষে CQ এক্সাম
প্রতিটি অধ্যায় শেষে অফলাইন/অনলাইনে বোর্ড স্ট্যান্ডার্ড CQ এক্সাম অনুষ্ঠিত হবে। উত্তরপত্র কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন শেষে শিক্ষার্থীকে ফেরত দেওয়া হবে। SMS এর মাধ্যমে রেজাল্ট মোবাইলে প্রেরণ করা হবে।
সার্বক্ষণিক Q & A সার্ভিস
শিক্ষার্থীর যেকোনো একাডেমিক সমস্যা সমাধানে এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক Q&A সার্ভিস প্রদান করা হবে, যা প্রাইভেট কেয়ার হিসেবে কাজ করবে। ভর্তির সাথে সাথেই Q&A সার্ভিস এক্টিভ হয়ে যাবে।
► অফলাইন সার্ভিস সমূহ:
- ৪টি বিষয় পড়ানো হবে (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি)
- অফলাইন ক্লাস: ২৭০টি (প্রতিদিন ডাবল ক্লাস)
- অফলাইন ডেইলি MCQ এক্সাম: ২৭০টি
- প্র্যাকটিস এক্সাম: ২৭০টি
- অফলাইন অধ্যায়ভিত্তিক CQ এক্সাম: ৪৪টি
- অফলাইন প্রি-এডমিশন MCQ এক্সাম: ৪৪টি
- কোর্স ফাইনাল এক্সাম: ৪টি
- প্রিন্টেড সলভ শীট: ৪৪টি
- বিষয়ভিত্তিক প্যারালাল টেক্সট: ৮টি
► অনলাইন সার্ভিস সমূহ:
- লাইভ ক্লাস: ২৭০টি (প্রতিদিন দুটি বিষয়ের ক্লাস)
- বোর্ড স্ট্যান্ডার্ড MCQ এক্সাম: ২৭০টি
- অধ্যায়ভিত্তিক CQ এক্সাম: ৪৪টি
- প্রি-এডমিশন MCQ এক্সাম: ৪৪টি
- কোর্স ফাইনাল এক্সাম: ৪টি
- মাল্টি-কালার PDF ক্লাস নোট
- Auto SMS-এ রেজাল্ট ও এনালাইসিস রিপোর্ট
- সার্বক্ষণিক Q&A সার্ভিস
► কোর্স শুরু: ১৭ জুন, ২০২৬
► কোর্স ফি:
- প্যারালাল টেক্সটসহ প্রতি বিষয়ের ফি: ৮৫০০/-
- ৪ বিষয়ে মোট ফি: ৩৪০০০/-
- সীমিত সময়ের জন্য ৩০০০/- ছাড়!
- প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ১০০০/- ছাড়!
- মোট ফি ২ কিস্তিতে পরিশোধ করা যাবে