গ্রামার চ্যাম্প

  • HSC/ Alim’27 ও 28 ব্যাচের শিক্ষার্থীদের জন্য
  • অনলাইন/নিকটস্থ শাখায় ফ্রি রেজিস্ট্রেশন
  • দেশব্যাপী জেলা-উপজেলায় অফলাইন পরীক্ষা
  • পরীক্ষার ধরন: ১০০টি MCQ, ১০০ নম্বর, সময় ১ ঘণ্টা
  • সর্বমোট ৬ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি
  • পরীক্ষার তারিখ: ১৩ নভেম্বর, ২০২৬ (শুক্রবার)

গ্রামার চ্যাম্প Grammar Champ

HSC/Alim ’27 ও ’28 ব্যাচের মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা,

বোর্ড পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের অন্যতম পূর্বশর্ত হলো বাংলা ব্যাকরণ ও ইংলিশ গ্রামারে দক্ষতা অর্জন। বিশেষ করে, প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে দেখা যায়, অনেক মেধাবী শিক্ষার্থীও শুধু গ্রামারে দুর্বলতার কারণে তুলনামূলক কম নম্বর পেয়ে ভর্তি পরীক্ষায় পিছিয়ে পড়ে। তাই এখন থেকেই বাংলা ব্যাকরণ ও ইংলিশ গ্রামারের খুঁটিনাটি বিষয়গুলো আয়ত্ত করে তোমাদের বেসিক আরও মজবুত করা অত্যন্ত জরুরি। ঠিক এই লক্ষ্যেই তোমাদের জন্য উদ্ভাস এর আয়োজন MCQ মেধাবৃত্তি প্রতিযোগিতা—‘গ্রামার চ্যাম্প’। বাংলা ও ইংলিশ বিষয়ের বেসিক গ্রামারের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাটি। যার মাধ্যমে তোমরা খুব সহজেই গ্রামারে নিজেদের বর্তমান প্রস্তুতির মান যাচাই করতে পারবে এবং দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলো শুধরে নেওয়ার সুযোগ পাবে।

 

► একনজরে “গ্রামার চ্যাম্প”:

  • যারা অংশগ্রহণ করতে পারবে: HSC/Alim ’27 ও ’28 ব্যাচের মানবিক ও বিজ্ঞান বিভাগের যেকোনো শিক্ষার্থী
  • পরীক্ষার সিলেবাস: ১০০ নম্বর (বাংলা ব্যাকরণ-৫০, ইংলিশ গ্রামার-৫০)
  • পরীক্ষার ধরন: MCQ ১০০টি প্রশ্ন, সময় ১ ঘণ্টা (৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে)
  • পাস নম্বর: ৪০% (বিষয়ভিত্তিক)
  • পরীক্ষার তারিখ: ১৩ নভেম্বর, ২০২৬ (শুক্রবার)
  • পরীক্ষার সময়সূচি: ছেলে-মেয়ে আলাদা পরীক্ষা (সময় SMS-এ জানানো হবে)
  • পরীক্ষার কেন্দ্র: দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ এর সকল শাখা ও উপজেলাভিত্তিক এক্সাম সেন্টার (স্থান ও সময় SMS-এ জানানো হবে)
  • নগদ মেধাবৃত্তি: প্রত্যেকের জন্য ১,০০০/- করে সর্বমোট ৬ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি!

 

✮✮ বি. দ্র. মেধাবৃত্তি গ্রহণের সময় বিভাগ কনফার্মেশনের জন্য অবশ্যই SSC রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করতে হবে।

 

২৭ ও ২৮ ব্যাচের জন্য আলাদা মেধাতালিকা ও আলাদা মেধাবৃত্তি
বিভাগ HSC'27 HSC'28 মেধাবৃত্তির পরিমাণ
মানবিক ১৫০ জন ১৫০ জন সর্বমোট ৬ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি
বিজ্ঞান ১৫০ জন ১৫০ জন
২৭ ও ২৮ ব্যাচের জন্য আলাদা মেধাতালিকা ও আলাদা মেধাবৃত্তি
বিভাগ HSC'27 HSC'28
মানবিক ১৫০ জন ১৫০ জন
বিজ্ঞান ১৫০ জন ১৫০ জন
মেধাবৃত্তির পরিমাণ
সর্বমোট ৬ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি