২০২৭ ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
অনেক বছর ধরেই বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো দেশের শিক্ষা অঙ্গনে অভাবনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে গোছানো পড়াশোনা, নিয়মানুবর্তিতা, দায়িত্বশীলতা ও লিডারশিপ-এই সকল ধরনের দক্ষতা অর্জনে ক্যাডেট কলেজগুলো সর্বদাই অপরাজেয়। তাই প্রতি বছরই দেশসেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার জন্য দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের মধ্যে থাকে ব্যাপক চাহিদা, যার ফলে তৈরি হয় তুমুল প্রতিযোগিতা। সর্বশেষ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছিল প্রায় ৫০ জন শিক্ষার্থী। এই ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে একটি আসন নিজের জন্য নিশ্চিত করতে তোমার প্রয়োজন অতুলনীয় প্রস্তুতি।
ভর্তি পরীক্ষায় গণিত, বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে ষষ্ঠ শ্রেণির সিলেবাস অনুসারে ৩০০ নম্বরের লিখিত পরীক্ষা হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্নগুলো গতানুগতিক ষষ্ঠ শ্রেণির প্রশ্নপত্রের ধারা থেকে উচ্চমানের হয়ে থাকে। বহুনির্বাচনি, এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ, সত্য/মিথ্যা যাচাই ও গাণিতিক সমস্যাবলি, প্রতি বছরই পরিবর্তিত মানবণ্টনের প্রশ্ন পরীক্ষায় আসে বলে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে তোমাদের প্রয়োজন এই প্রশ্নসমূহ সম্পর্কে স্বচ্ছ ধারণা ও পর্যাপ্ত অনুশীলন। এ লক্ষ্যেই উদ্ভাস তোমাদের জন্য নিয়ে এসেছে ‘ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি (Only Question Bank)। প্রত্যাশা করি, ক্যাডেট কলেজের ভর্তিযুদ্ধে তোমাদের জয়ী হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই বইগুলো সর্বোচ্চ সহায়তা করবে।
► তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে বইগুলোকে যেভাবে সাজানো হয়েছে-
■ চ্যাপ্টার হাইলাইটস: প্রতিটি অধ্যায়ের শুরুতেই রয়েছে ঐ অধ্যায়ের চ্যাপ্টার হাইলাইটস, যা একনজরে অধ্যায়টির গুরুত্বপূর্ণ সকল বিষয় তোমার চোখের সামনে তুলে ধরবে।
■ বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন-সমাধান: এই অংশে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আগত বিগত ২৫ বছরের প্রশ্নের ধরন অনুযায়ী বহুনির্বাচনি, এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ, সত্য/মিথ্যা যাচাই, গাণিতিক সমস্যাবলি ও তাদের সমাধান সংযোজন করা হয়েছে।
■ মূল বইয়ের অনুশীলনীর প্রশ্ন-সমাধান: এই অংশে মূল বইয়ে থাকা প্রশ্নের ধরন অনুযায়ী বিভিন্ন প্রশ্ন-সমাধান সংযোজন করা হয়েছে।
■ সম্ভাব্য আরও প্রশ্ন সমাধান: এই অংশে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন-সমাধান সংযোজন করা হয়েছে।
■ অধ্যায় শেষে প্র্যাকটিস টেস্ট: প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে সম্পূর্ণ অধ্যায়ের উপর প্র্যাকটিস টেস্ট, যা প্রতিটি অধ্যায় পড়ার পর ঐ অধ্যায়ের উপর তোমার প্রস্তুতি যাচাই করতে সাহায্য করবে।
■ পূর্ণাঙ্গ মডেল টেস্ট: বইয়ের শেষে রয়েছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা-২০২৭ এর অনুরূপ তিনটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট যা তোমাকে এই বছরের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে।
► Only Question Bank Fee: ৩,০০০/- (তিন হাজার টাকা)