প্রিয় SSC’26 বোর্ড পরীক্ষার্থী বন্ধুরা,
তোমরা সবাই জানো, HSC-এর বিশাল সিলেবাস কাভার করার জন্য তুলনামূলক খুবই কম সময় পাওয়া যায়। বিশেষ করে, SSC বোর্ড পরীক্ষার রেজাল্টের পর কলেজ ভর্তির প্রক্রিয়া এবং ক্লাস শুরু হতেই অনেকটা সময় কেটে যায়। এই সময়ে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাসের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা। একারণে দেখা যায়, বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে বেশিরভাগ শিক্ষার্থীই কলেজের গ্রুপভিত্তিক বিষয়গুলোতেই বেশি জোর দেয়। ফলে বাংলা-ইংলিশ বিষয়ে তাদের প্রস্তুতির মান অনেকাংশে কম হয়ে থাকে। অথচ বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে সামগ্রিকভাবে সকল বিষয়ে ভালো রেজাল্ট অর্জন করা সমান গুরুত্বপূর্ণ। তাই বোর্ড পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে অন্যান্য বিষয়ের মতো বাংলা-ইংলিশ বিষয়ে ভালো ফলাফল অর্জন করার কোনো বিকল্প নেই।
এছাড়া কলেজ লাইফ পরবর্তী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় সফলতার ক্ষেত্রেও বাংলা ও ইংরেজি বিষয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আগে থেকেই বাংলা ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রেখে বিষয় দুটিতে পূর্ণ দখল অর্জন করা জরুরি। আর এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে SSC’26 বোর্ড পরীক্ষা পরবর্তী কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অগ্রগামী প্রস্তুতি নিশ্চিত করতে উদ্ভাস এর আয়োজন- “HSC বাংলা-ইংলিশ ফুল কোর্স [কম্বো ব্যাচ]”।
► কোর্স বিবরণী:
- লেকচার ক্লাস: ১০০টি
- ডেইলি MCQ এক্সাম: ১০০টি
- মান্থলি এক্সাম: ১২টি
- পেপার ফাইনাল এক্সাম: ৪টি
- প্রিন্টেড প্যারালাল টেক্সট: ৪টি
- সার্বক্ষণিক Q&A সেবা
► কোর্স শুরু: ২৬ জুন, ২০২৬
► কোর্স ফি:
- HSC Bangla-English ফুল কোর্স [কম্বো ব্যাচ-With Books]: ১৩০০০/-
- HSC Bangla-English ফুল কোর্স [কম্বো ব্যাচ-Without Books]: ১১০০০/-
➤সীমিত সময়ের জন্য ১০০০/- ছাড়! (প্রিভিয়াস উদ্ভাসিয়ানদের জন্য ১০০০/- অতিরিক্ত ছাড়!)
- Only Books: ৩০০০/- (তিন হাজার টাকা)
► কোর্সের উল্লেখযোগ্য সেবাসমূহ:
- HSC বাংলা ও ইংলিশ বিষয়ের (১ম ও ২য় পত্র) সম্পূর্ণ সিলেবাস পড়ানো হবে।
- স্মার্টবোর্ড এর মাধ্যমে Live Interactive Class অনুষ্ঠিত হবে।
- আগের দিনের ক্লাসের উপর Daily Live Exam (অনলাইন)
- প্রতি মাসে Monthly Exam.
- কোর্স শেষে Paper Final Exam.
- প্রতিটি অনলাইন ক্লাসের মাল্টি-কালার PDF ক্লাসনোট প্রদান করা হবে।
- প্রতিটি অনলাইন ক্লাসের রিপ্লে ভিডিও বোর্ড পরীক্ষা পর্যন্ত শিক্ষার্থীদের আইডিতে সংরক্ষিত থাকবে।
- এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক Q & A সেবা প্রদান করা হবে।
- প্রতিটি পরীক্ষার উত্তরপত্রের কেন্দ্রীয় মূল্যায়ন।
- প্রতিটি পরীক্ষার এনালাইসিস রিপোর্ট ও Auto SMS-এ রেজাল্ট প্রদান।