প্রিয় HSC’27 বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী বন্ধুরা, বোর্ড পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য শুধু সিলেবাস শেষ করাই যথেষ্ট নয়; প্রয়োজন প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ কনসেপ্ট পরিষ্কার করে CQ ও MCQ-সহ সম্পূর্ণ সিলেবাস পরিকল্পিতভাবে রিভিশন দেওয়া। একই সঙ্গে প্রস্তুতির ঘাটতিগুলো শনাক্ত করা, দুর্বল বিষয়গুলো মজবুত করা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করাও জরুরি। তাই তোমাদের চূড়ান্ত প্রস্তুতিকে আরও গোছানো, পূর্ণাঙ্গ ও কার্যকর করে তুলতেই উদ্ভাস-এর আয়োজন “HSC’27 All Subject ফাইনাল রিভিশন কোর্স (অনলাইন)”।
এই কোর্সে HSC-এর ৭টি বিষয়ের A to Z রিভিশন দুটি ধাপে সম্পন্ন করা হবে। ১ম ধাপে বাংলা, ইংলিশ ও ICT এবং ২য় ধাপে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ ও বায়োলজি পড়ানো হবে। শিক্ষার্থীরা এখন এই পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হয়ে নির্ধারিত সময় অনুযায়ী পর্যায়ক্রমে দুটি ধাপের সব ক্লাস, পরীক্ষা ও অন্যান্য সার্ভিস পাবে। এর ফলে প্রতিটি বিষয়ের Concept, CQ ও MCQ প্রস্তুতি ধাপে ধাপে সম্পন্ন করে বোর্ড পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাসের চূড়ান্ত রিভিশন দেওয়া সম্ভব হবে।
► তোমাদের জন্য কোর্সটি কেন প্রয়োজন?
- HSC বোর্ড পরীক্ষার পূর্বে সকল বিষয়ের কনসেপ্টসহ CQ ও MCQ কভার করে সম্পূর্ণ সিলেবাস গুছিয়ে একাধিকবার রিভিশন দেওয়া।
- HSC এর সিলেবাসে কোনোরূপ গ্যাপ থাকলে তা পরিপূর্ণভাবে কভার করা এবং নিজের খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে দৃঢ় প্রস্তুতি নিশ্চিত করা।
- সর্বোচ্চ নম্বর নিশ্চিত করে বোর্ড পরীক্ষায় A+ অর্জনে MCQ প্রশ্নে পূর্ণ দখল অর্জন করা।
- বিগত বোর্ড পরীক্ষার CQ এবং MCQ এর উপর অধিক গুরুত্ব দিয়ে বোর্ড পরীক্ষার ইফেক্টিভ প্রস্তুতি নিশ্চিত করা।
► কোর্স বিবরণী:
✔ ১ম ধাপ: বাংলা–ইংলিশ–ICT
- স্মার্টবোর্ড লাইভ ক্লাস সর্বমোট: ৫৪টি
- লাইভ MCQ এক্সাম: ৩২টি
- সাজেশনভিত্তিক PDF প্র্যাকটিস শীট (CQ+MCQ)
- লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও
- Analysis Report ও Auto SMS-এ ফলাফল
- সার্বক্ষণিক Q&A সার্ভিস
✔ ২য় ধাপ: ফিজিক্স–কেমিস্ট্রি–হায়ার ম্যাথ–বায়োলজি
- স্মার্টবোর্ড লাইভ ক্লাস সর্বমোট: ১৪৬টি
- লাইভ MCQ এক্সাম: ১৪৬টি
- সাজেশনভিত্তিক PDF প্র্যাকটিস শীট (CQ+MCQ)
- লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও
- Analysis Report ও Auto SMS-এ ফলাফল
- সার্বক্ষণিক Q&A সার্ভিস
- বাংলা ও ইংলিশ ভার্সন
► কোর্স শুরু: ১৫ অক্টোবর, ২০২৬
► কোর্স ফি: ৬,০০০/- (২,০০০/- ছাড়ে ভর্তি চলছে; প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১,০০০/- ছাড়!)