ভার্সিটি খ ট্যালেন্ট হান্ট ২০২৬

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নপূরণে আগে থেকেই লক্ষ্যভিত্তিক প্রস্তুতি গ্রহণ এবং কৌশলী পদক্ষেপে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। কারণ বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তুমুল প্রতিযোগিতাপূর্ণ হয়ে থাকে। তাই অসংখ্য পরীক্ষার্থীর ভিড়ে নিজের অবস্থান নিশ্চিত করতে এখানে প্রয়োজন ভর্তি পরীক্ষা সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখা। মূলত এই লক্ষ্যেই তোমাদের জন্য দেশব্যাপী সকল জেলা ও উপজেলায় অফলাইনে HSC/Alim 2026 মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য উদ্ভাস এর আয়োজন “ভার্সিটি ‘খ’ ট্যালেন্ট হান্ট ২০২৬”।

Image

এই প্রোগ্রামের কোর্সসমূহ

প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নপূরণে আগে থেকেই লক্ষ্যভিত্তিক প্রস্তুতি গ্রহণ এবং কৌশলী পদক্ষেপে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। কারণ প্রতিবছর দেশের অসংখ্য মেধাবী শিক্ষার্থী পছন্দের বিশ্ববিদ্যালয়ে নিজের স্থান নিশ্চিত করতে কঠিন প্রতিযোগিতায় অংশ নেয়। ফলে শুধু নিয়মিত পড়াশোনা করলেই হবে না; প্রয়োজন ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, মানবণ্টন এবং নিজের দুর্বলতার জায়গাগুলো সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা। তাই অসংখ্য প্রতিযোগীর ভিড়ে নিজের অবস্থান নিশ্চিত করতে আগে থেকেই ভর্তি পরীক্ষা সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন এবং নিজের প্রস্তুতির বর্তমান অবস্থান যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সর্বমোট ৫ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি!

 

মূলত এই লক্ষ্যেই তোমাদের জন্য দেশব্যাপী সকল জেলা ও উপজেলায় অফলাইনে HSC/Alim 2026 মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য উদ্ভাস এর আয়োজন “ভার্সিটি ‘খ’ ট্যালেন্ট হান্ট ২০২৬”। যার মূল উদ্দেশ্য হলো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া এবং তোমাদের প্রস্তুতির অবস্থান নির্ণয় করা। প্রত্যাশা করি, এই কার্যক্রমটি তোমাদের ভার্সিটি ‘খ’ ভর্তি প্রস্তুতিতে এগিয়ে থাকতে সাহায্য করবে। উপরন্তু দেশসেরা প্রথম ৫০০ জনের জন্য ৫ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি তো থাকছেই। তাই দেরি না করে, সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করো এখনই।

 

 একনজরে ভার্সিটি ‘খ’ ট্যালেন্ট হান্ট ২০২৬:

  • পরীক্ষার তারিখ: ১৪ আগস্ট, ২০২৬ (শুক্রবার)
  • পরীক্ষার সিলেবাস: বাংলা-৩৫, ইংরেজি-৩৫, সাধারণ জ্ঞান-৩০ (বাংলাদেশ বিষয়াবলি: ব্রিটিশ শাসন থেকে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি ও জাতীয় বিষয়াবলি)
  • পরীক্ষার ধরন: MCQ ১০০টি প্রশ্ন, ১০০ নম্বর, সময় ১ ঘণ্টা (৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে)
  • যারা অংশগ্রহণ করতে পারবে: HSC/Alim 2026 ব্যাচের যেকোনো শিক্ষার্থী
  • পরীক্ষার সময়সূচি: ছেলে-মেয়ে আলাদা ব্যাচে পরীক্ষা (সময় SMS-এ জানানো হবে)
  • পরীক্ষার কেন্দ্র: দেশব্যাপী উদ্ভাস-এর সকল শাখা

 

বি. দ্র. মেধাবৃত্তি গ্রহণের সময় বিভাগ কনফার্মেশনের জন্য অবশ্যই HSC রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করতে হবে।

 

৫ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি

মানবিক বিভাগ (৩ লক্ষ টাকা)
মেধাস্থান নগদ মেধাবৃত্তি
১ম ১০,০০০/- 
২য় ৮,০০০/- 
৩য় ৭,০০০/- 
৪র্থ-১০ম প্রত্যেকে ৫,০০০/- 
১১তম-২০তম প্রত্যেকে ২,০০০/- 
২১তম-৫০তম প্রত্যেকে ১,৫০০/- 
৫১তম-১৫০তম প্রত্যেকে ১,০০০/- 
১৫১তম-৩০০তম প্রত্যেকে ৫০০/- 
বিজ্ঞান ও বানিজ্য বিভাগ (২ লক্ষ টাকা)
মেধাস্থান নগদ মেধাবৃত্তি
১ম ১০,০০০/- 
২য় ৭,০০০/- 
৩য় ৫,০০০/- 
৪র্থ-১০ম প্রত্যেকে ৪,০০০/- 
১১তম-২০তম প্রত্যেকে ২,০০০/- 
২১তম-১০০তম প্রত্যেকে ১,০০০/-