প্রিয় SSC-26 পরীক্ষার্থী বন্ধুরা,
পড়াশোনার মান ও প্রতিযোগিতামূলক পরিবেশের পাশাপাশি প্রতিবছরই মেডিকেল, বুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নটর ডেম ও সেন্ট যোসেফ কলেজের শিক্ষার্থীদের সাফল্যের হার অভাবনীয়। তাই কলেজ ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে এই কলেজ দু’টি যেন এক স্বপ্নের নাম। তবে বর্তমানে দেশের অধিকাংশ কলেজ SSC রেজাল্টের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলেও নটর ডেম এবং সেন্ট যোসেফ কলেজ বিচার বিভাগীয় রায়ের মাধ্যমে বিগত কয়েক বছর যাবৎ ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আসছে। তুমি যদি এই কলেজ দু’টির যেকোনোটিতে ভর্তি হতে চাও, তবে আলাদা প্রস্তুতির প্রয়োজন আছে। আর তাই তোমাদের কলেজ এডমিশনের স্বপ্নপূরণে যথাযথভাবে প্রস্তুতি নিশ্চিত করতে অফলাইন ও অনলাইন ব্যাচের সমন্বয়ে কম্বো ব্যাচের আলোকে উদ্ভাস এর আয়োজন- “কলেজ এডমিশন প্রোগ্রাম ২০২৬ (কম্বো ব্যাচ)”।
উল্লেখ্য যে, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় ২০২৫ কলেজ এডমিশনে চান্সপ্রাপ্ত উদ্ভাসিয়ানদের সংখ্যাও ছিলো সর্বোচ্চ। ২০২৫ কলেজ এডমিশনে চান্সপ্রাপ্ত উদ্ভাসিয়ান ছিলো- সর্বমোট ২০৩৫ জন (নটর ডেম কলেজে ১৩৩২ জন, সেন্ট যোসেফ কলেজে ৩৩৭ জন এবং হলি ক্রস কলেজে ৩৬৬ জন)। তাই এবছরও সার্বিক দিক বিবেচনায় প্রোগ্রামটি এমনভাবে সাজানো হয়েছে যে, প্রতি বছরের মতো এবারও উপরোক্ত কলেজগুলোর বিজ্ঞান বিভাগে উদ্ভাস থেকেই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী চান্স পাবে ইনশাআল্লাহ্।
► কোর্স শুরু: ১৫ জুন, ২০২৬
► কোর্স বিবরণী:
- ৬টি বিষয়; সপ্তাহে ৪ দিন ক্লাস-পরীক্ষা
- প্রিন্টেড প্রশ্নব্যাংক: ৭টি
- লাইভ ক্লাস: ৪৪টি (প্রতিদিন ২টি ক্লাস)
- ডেইলি এক্সাম: ২২টি
- উইকলি এক্সাম: ৫টি
- সাবজেক্ট ফাইনাল এক্সাম: ৬টি
- ফাইনাল মডেল টেস্ট: ৫টি
- স্পেশাল মডেল টেস্ট: ২টি
- প্রিন্টেড সলভ শীট: ৭টি
- ভাইভা ক্লাস ও মক ভাইভা: ২টি
- প্র্যাকটিস এক্সাম: ২২টি
- ডাউট সলভিংয়ে সার্বক্ষণিক Q&A সার্ভিস
► কোর্স ফি: ৯০০০/- (নয় হাজার টাকা)
➤ ৯ এপ্রিলের মধ্যে সিট বুকিং করলেই পাচ্ছ-
- ২০০০/- অফার ডিসকাউন্ট!
- ৪০০০/- বুকিং মানিতে ভর্তির সুযোগ!
- প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট: ১০০০/-